৭ দিন পার হলেও ধর্ষণ মামলা নেয়নি পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
শরীয়তপুরের গোসাইরহাটে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ৭ দিন পার হয়ে গেলেও কোনো মামলা হয়নি।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি ভিকটিম থানায় গিয়ে ঘটনার মূল হোতা সুমন ঘরামী ও মোস্তফা মৃধাকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি।

ভুক্তভোগী নারী জানান, গত ২৬ জানুয়ারি ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামের মিলু ঘরামীর ছেলে মো. সুমন ঘরামী ও ভুক্তভোগীর আপন ননদের স্বামী বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামের আবু সাঈদ মৃধার ছেলে মো. মোস্তফা মৃধা (৩৩) তাকে ধর্ষণ করে।

গত, ২৬ জানুয়ারি রাতে খাবার খেয়ে তিনি নিজ ঘরে শুয়ে পড়েন। ওই রাতে তিনি চর সাত মাটিয়া গ্রামের আজহার চৌকিদারের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। এক পর্যায়ে ভুক্তভোগী গৃহবধূ টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে মোস্তফা ও সুমন তার মুখ বেঁধে নির্জন স্থানে নিয়ে যায় এবং একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গত ২৮ জানুয়ারি সকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভিকটিম। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। ভিকটিমের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৭-৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো এটি 'টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক' বলে অপবাদ দিচ্ছে।

ভুক্তভোগী বলেন, 'পুলিশ আইনি ব্যবস্থা না নেওয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যথাযথ বিচার না পেলে আত্মহনন ছাড়া আমার আর কোনো পথ নেই।'

এদিকে অভিযুক্তরা প্রকাশ্যেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে জানা গেছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, 'ভিকটিম মামলা করলে অবশ্যই নেওয়া হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন জানান, ধর্ষণের ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
সদ্য সংবাদ/মো. সাহেদ আহমেদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন