‘আ.লীগ কর্মীকে জামায়াত বলে’ দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিলো বিএনপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসাদুল হক নামের এক ব্যক্তি—যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত—কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী দাবি করে দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপিতে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর-ভাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতা আসাদুল হক দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য, ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার হাত ধরে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ভিডিওতে দেখা যায়, আসাদুল হক জিনসের প্যান্ট পরে খালি গায়ে বসে আছেন। সামনে থাকা একটি বালতি থেকে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল মগে করে দুধ তুলে বিএনপি প্রার্থী রেজা আহমেদের হাতে দেন। পরে সেই দুধ দিয়ে রেজা আহমেদ আসাদুল হককে গোসল করিয়ে দেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সূত্র জানায়, আসাদুল হক দৌলতপুর উপজেলার একজন পরিচিত আওয়ামী লীগ কর্মী এবং শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। চরাঞ্চলের বালু ও মাটির রাস্তায় মোটরসাইকেল চালনায় পারদর্শী আসাদুলের মোটরসাইকেল ব্যবহার করে গত উপজেলা নির্বাচনে টোকেন চৌধুরী ভোটের প্রচারে অংশ নেন বলেও স্থানীয়দের দাবি।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজ মণ্ডল বলেন, “২০১৬ সালে আসাদুল আমার ভোটও করেছে।”

অন্যদিকে, উপজেলা জামায়াতের আমীর ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বেলাল হোসেন অভিযোগটি সরাসরি নাকচ করে বলেন, “আসাদুল কর্মী হওয়া তো দূরের কথা, তিনি আমাদের সমর্থকও নন। ফেসবুকের ভিডিও দেখে আমরা খোঁজ নিয়ে জেনেছি, তিনি অন্য দলের সমর্থক। এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া কিছুই নয়।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর