নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে তিনজন কোটিপতি প্রার্থী রয়েছে। তাদের মধ্যে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদের সম্পদের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা। বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের সম্পদের পরিমাণ ৯ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২৭৯ টাকা। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আবুল কালামের সম্পদের পরিমাণ ১ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে কোটিপতি প্রার্থীর সংখ্যায় সবচেয়ে বেশি ছয়জন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। বিএনপির সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের সম্পদের পরিমাণ ১৭ কোটি ৪ লাখ ১২ হাজার ২২ টাকা। জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার সম্পদের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৫৩৬ টাকা।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে কোটিপতি প্রার্থী পাঁচজন। বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমীর সম্পদের পরিমাণ ২ কোটি ৫ লাখ ৭ হাজার ৬১৯ টাকা। রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলীর সম্পদের পরিমাণ ৫ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ১১৭ টাকা। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের সম্পদের পরিমাণ ৬২ কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৭০১ টাকা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনের সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ১০০ টাকা এবং একই দলের ইলিয়াস হোসেনের সম্পদের পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ১০৫ টাকা।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন দুই কোটিপতি প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আবুল কালামের সম্পদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৫৩ হাজার ৮০৮ টাকা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মোজাদেদ্দীর সম্পদের পরিমাণ ৩ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৯৮০ টাকা।