সারাদেশ
সন্তানকে হত্যার পর নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির স্ত্রীর গলায় ফাঁস
বাগেরহাটে ৯ মাসের শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
বান্দরবানে কেন্দ্র দখলের চেষ্টা যুবদল নেতার, সাংবাদিককে মারধর
বান্দরবান সদর পৌরসভার ৯ নম্বর বাসস্ট্যান্ড কাসেমপাড়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি ওই কেন্দ্রে দখলের চেষ্টা চালায়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জামাল উদ্দিনকে গুরুতরভাবে মারধর করা হয়।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড: পূর্ণ তদন্তের দাবিতে রাজৈরে মানববন্ধন
২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় সংঘটিত লাশ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা ও আশুলিয়া থানায় কর্মরত কনস্টেবল মুকুল চোকদারকে (৩২) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ের প্রতিবাদ এবং পূর্ণ তদন্তের দাবিতে মুকুলের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার শাফিয়া শরীফ বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে এলাকাবাসী বিভিন্ন স্লোগান দেন এবং রায় পুনর্বিবেচনার দাবি জানান।
শরীয়তপুরে জমি প্রতারণা ও আশ্রয়ন প্রকল্প জালিয়াতি অনুসন্ধানে সাংবাদিককে হত্যার হুমকি
শরীয়তপুরের তুলাশার ইউনিয়নের উপরগাঁও এলাকায় জমি বিক্রির নামে প্রতারণা এবং সরকারি আশ্রয়ন প্রকল্পে জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সদ্য সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার আকাশ সাদ হত্যার হুমকির মুখে পড়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপরগাঁও এলাকার বাসিন্দা হালান বেপারী জমি বিক্রির কথা বলে সাংবাদিক আকাশ সাদের কাছ থেকে ৫০ হাজার টাকা বায়না নেন। দীর্ঘ চার বছর পার হলেও জমি বুঝিয়ে দেওয়া হয়নি, এমনকি বায়নার টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টাকা ফেরত চাইতে গেলে হালান বেপারী বিভিন্নভাবে সাং ভয়ভীতি প্রদর্শন করেন।
রাঙামাটিতে দীপেন দেওয়ানের পক্ষে অনিমেষ রায়ের ব্যাপক গণসংযোগ
রাঙামাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক অনিমেষ রায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাঙামাটি সদরের মাঝেরবস্তি এলাকায় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তিনি এই প্রচারণা চালান। গণসংযোগকালে তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে আরও যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াতের আমির হেলিকপ্টারযোগে জেলা স্টেডিয়াম মাঠে নামবেন। সেখান থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি।
রামগঞ্জে ছেলে শাপলা কলি ও বাবা ধানের শীষের প্রচারণায়
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য। এবারের নির্বাচনে ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হলেও বাবা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থীর প্রচারণায়।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুড়িগ্রামে বিজিবির তৎপরতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। চলছে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিত তল্লাশি। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালায় বিজিবি সদস্যরা। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নবীনগরে অগ্নিকান্ডে বিএনপির অফিস পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপির কার্যালয়সহ চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ১টার দিকে। এই ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক দিয়ে ঘোষণা করলে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করতে পারেনি।
নবীনগরের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কৃত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর যুবদলের দুই নেতা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং নবীনগর পৌর যুবদলের সভাপতি আলী আজম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তি বহমুখী ব্যবহার এবং হিমাগারে গুনগত সংক্ষন বিষয়ক কর্মশালা
বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসাসিয়েশন আয়োজনে কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তি বহমুখী ব্যবহার এবং হিমাগারে গুনগত সংক্ষন বিষয়ক কর্মশালা রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অভিন্দন কনভেনসন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু সভাপতি বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক বি সি এস এ, মোঃ মোকছেদুর রহমান পরিচালক বি সি এস এ,কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক অতিরিক্ত সচিব (অবঃ)প্রধান নির্বাহী কর্মকর্তা বি সি এস এ।
আইন অকার্যকর, প্রশাসনের নীরবতা: মাদারীপুরে ছাড়পত্র ছাড়াই চলছে ৭৬টি ইটভাটা
পরিবেশ আইন কার্যত অকার্যকর হয়ে পড়েছে মাদারীপুরে। প্রশাসনিক নজরদারির ঘাটতির সুযোগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর ধরে চালু রয়েছে ৭৬টি ইটভাটা। এসব ভাটায় জ্বালানি হিসেবে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে ধ্বংস হচ্ছে কৃষিজমি ও বনাঞ্চল, মারাত্মক ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশ। জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদারীপুর জেলায় মোট ইটভাটার সংখ্যা ৯১টি। এর মধ্যে মাত্র ১৫টি ভাটার বৈধ ছাড়পত্র ও হালনাগাদ লাইসেন্স রয়েছে। বাকি ৭৬টি ভাটার নেই কোনো পরিবেশগত অনুমোদন। তবুও প্রকাশ্যেই চলছে ইট উৎপাদন কার্যক্রম।