শনিবার (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং নবীনগর পৌর যুবদলের সভাপতি আলী আজম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'
জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।