শরীয়তপুরে জমি প্রতারণা ও আশ্রয়ন প্রকল্প জালিয়াতি অনুসন্ধানে সাংবাদিককে হত্যার হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের উপরগাঁও এলাকায় জমি বিক্রির নামে প্রতারণা এবং সরকারি আশ্রয়ন প্রকল্পে জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সদ্য সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার আকাশ সাদ হত্যার হুমকির মুখে পড়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপরগাঁও এলাকার বাসিন্দা হালান বেপারী জমি বিক্রির কথা বলে সাংবাদিক আকাশ সাদের কাছ থেকে ৫০ হাজার টাকা বায়না নেন। দীর্ঘ চার বছর পার হলেও জমি বুঝিয়ে দেওয়া হয়নি, এমনকি বায়নার টাকাও ফেরত দেওয়া হয়নি।

পরে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টাকা ফেরত চাইতে গেলে হালান বেপারী বিভিন্নভাবে সাং ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তার স্ত্রী ও ছেলেসহ পরিবারের সদস্যরা সাংবাদিকের ওপর হামলার চেষ্টা করেন এবং তাকে হত্যার হুমকি দেন।

ঘটনার সঙ্গে আরও একটি গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। হালান বেপারীর মেয়ের জামাই রোমান সেখ, যিনি প্রকৃতপক্ষে ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন, তিনি সরকারি ভূমিহীন ও দরিদ্রদের জন্য বরাদ্দ আশ্রয়ন প্রকল্পের ৯নং ওয়ার্ডের ২৭ নং ঘর পেয়েছেন। স্থানীয় যোগ্যতা না থাকা এবং অন্য এলাকার স্থানীয় বাসিন্দা ও স্বাবলম্বী হওয়া সত্ত্বেও ঘর বরাদ্দ পাওয়ার এই অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, সংবাদ সংগ্রহের সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ, পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং বারবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সাংবাদিক আকাশ সাদ শরীয়তপুর পালং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সম্পর্কে পালং থানার এক কর্মকর্তা বলেন, 'অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সাংবাদিকের ওপর হুমকি ও হামলার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে সরকারি আশ্রয়ন প্রকল্পে অনিয়ম ও জমি প্রতারণার মতো ঘটনাগুলো প্রশাসনিক তদারকির দুর্বলতার ইঙ্গিত দেয়।

দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন