সারাদেশ
জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদ জাবি শিক্ষার্থীদের
কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু ও মশাল মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কয়েক শ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয়: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়। আমরা একা নই, আমাদের সাথে দেশের জনগণ রয়েছে; ২৫৮টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি। সোমবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, 'তারা ইসলামী লেবাস ধারণ করলেও তাদের মধ্যে প্রকৃত ইসলাম নেই। তারা স্পষ্টভাবে বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন।
দেশের আলেম-উলামাদের পেছনে রেখে বাংলাদেশ এগোতে পারে না: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “হেফাজতে ইসলামের আন্দোলনে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই শহীদদের এবং আধিপত্যবাদী মোদি-বিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমরা দেখেছি, দেশের জন্য জীবন দেওয়া আলেম-উলামাদের ফ্যাসিবাদী সরকার নানা ধরনের ট্যাগ লাগিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে।”
আমি এমপি হলে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ: স্বতন্ত্র প্রার্থী তাপস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার নাটঘর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাটঘর ঋষিপাড়া ও নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চিলমারীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান
কুড়িগ্রামের চিলমারীতে একটি সেতু নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের একটি টিম উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকায় তিস্তা খালের ওপর নির্মাণাধীন সেতু প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে।
আখাউড়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনসংলগ্ন চত্বর থেকে গণমিছিলটি বের হয়ে পৌরশহরের সড়ক বাজার, লাল বাজার ও রাধানগর প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত রাঙ্গামাটিতে পর্যটন-বান্ধব সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে নেওয়া এ ব্যবস্থা রাঙ্গামাটির পর্যটন ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।
অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্স!
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাণিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাস-সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে বাসে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিবিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনায় একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুসহ চারজন নিহত হন।
ছাত্রলীগ করা অপরাধ হলে সারজিস আলমও অপরাধী: মাহদী
ছাত্রলীগের সঙ্গে অতীতে যুক্ত থাকার কারণে কাউকে অপরাধী আখ্যা দেওয়া হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও সেই অপরাধে অপরাধী বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসান। এক ভিডিওবার্তায় মাহদী হাসান বলেন, ‘পূর্বে ছাত্রলীগ করার কারণে যদি কেউ অপরাধী হয়, তাহলে আমাদের অনেক সমন্বয়কারীও অপরাধী হবেন। সারজিস আলম ভাই একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে তাকেও অপরাধী বলতে হবে।’ অতীত রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে ট্যাগিং করে অপরাধী বানানোর রাজনীতিকে সঠিক বলে মনে করেন না বলে জানান তিনি।
বিএনপি নেতার গাড়িতে হামলার অভিযোগ, গুলির শব্দ শোনার দাবি
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট–বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া বাসস্টেশন সংলগ্ন ভাঙা ব্রিজের পূর্ব পাশে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার গাড়িটিতে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।
কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতা নিহত
কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম শহরের দিকে আসছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমান
অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আসনটিতে প্রথম ধাপে মনোনয়ন পাওয়া বিএনপির বর্ষীয়ান রাজনীতিক মুশফিকুর রহমানকেই চূড়ান্ত প্রার্থী মনোনীত করে দলীয় প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেয়া হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চূড়ান্ত প্রার্থী ও প্রতীক বরাদ্দের চিঠিটি ইস্যু করা হয়। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য। ভোটের মাঠে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।