বিএনপি নেতার গাড়িতে হামলার অভিযোগ, গুলির শব্দ শোনার দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট–বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া বাসস্টেশন সংলগ্ন ভাঙা ব্রিজের পূর্ব পাশে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার গাড়িটিতে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।

তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মহিউদ্দিন জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাশেম রাজু। অনুষ্ঠান শেষে চন্দনাইশে ফেরার পথে বাজালিয়া বাসস্টেশন এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। একই সময় তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে তিনি দাবি করেন। এছাড়া ঘটনাস্থলের আশপাশে অন্তত ৫০ জন লোকের উপস্থিতিও তারা লক্ষ্য করেছেন বলে জানান।

এ বিষয়ে বিএনপি প্রার্থী জসিম উদ্দীন বলেন, বাজালিয়া ভাঙা ব্রিজ পার হওয়ার পর গাড়িটি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয় এবং পেছন দিক থেকে গুলি করা হয়। তার অভিযোগ, ৫০-৬০ জন সন্ত্রাসী রামদা ও কিরিচ নিয়ে হামলায় অংশ নেয় এবং তারা তাকে উদ্দেশ করে চিৎকার করে জানতে চায় তিনি গাড়িতে আছেন কি না। তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্য, এটি একটি সাজানো ও ব্যক্তিগত ঘটনা, যার মাধ্যমে নির্বাচনী মাঠের স্বাভাবিক পরিবেশ ঘোলাটে করা এবং সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক তদন্তে গুলির ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগও দায়ের হয়নি। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ আসনে প্রথমে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও পরে জোটগত সিদ্ধান্তের কারণে প্রার্থী প্রত্যাহার করে। এরপর এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক মনোনয়ন পান। তিনি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের ছেলে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের