আখাউড়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনসংলগ্ন চত্বর থেকে গণমিছিলটি বের হয়ে পৌরশহরের সড়ক বাজার, লাল বাজার ও রাধানগর প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থনে আয়োজিত এই গণমিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলকারীদের হাতে ছিল বিএনপির দলীয় পতাকা। বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে তারা নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আইয়ুবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শরীফ খাদেম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামীম, সোহাগ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব জাবেদ আহমেদ, বিএনপি নেতা মো. রমজান হোসেন, সানি ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মির্জা মারুফ, সাবেক ছাত্রদল নেতা মোবাশ্বির আহমেদ, লুৎফুর আমীন, আসসাদিক ভূইয়া গালিব, শামীম শিশির, ইরফান মুরশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের