কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম শহরের দিকে আসছিলেন। এ সময় তারামন বিবি মোড়ে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।য়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, 'আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রীও ছিলেন। তখন একটি তরুণ তার স্ত্রীর সঙ্গে এগিয়ে এসে বলল, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’ আমি বললাম, ‘ইনশাআল্লাহ!’
তিনি আরও লিখেছেন, 'একটি ছেলে, একদম তরুণ, গণতন্ত্রের পক্ষে ছিল, নির্বাচন নিয়ে উচ্ছ্বাসে ভরপুর ছিল এবং প্রচারণা চালাচ্ছিল। তাকে এভাবে হত্যা করা হলো। এর বিচার হতেই হবে। মুদাসসীর, সাম্য—প্রতিটি হত্যার বিচার হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।'