সারাদেশ
গুলিভর্তি পিস্তল-দেশীয় অস্ত্রসহ বিএনপির ৩ নেতাকর্মী আটক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিনজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ডামুড্যায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
শরীয়তপুর ডামুড্যায় যৌথবাহিনীর অভিযানে ১ হাজার ৫'শ ৩০ পিচ ইয়াবা, ৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট আর্মি ক্যাম্পের মেজর এস এম আনিসুজ্জাবানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির নগদ তিন লাখ ৫১ হাজার ৪০ টাকা ও একটি ইরানী ১০ হাজার পরিমান দিনার ও একটি বাটন মোবাইল ফোন, মানিব্যাগ জব্দ করা হয়।
সংস্কারের দুদিন পরেই হাতের টানেই উঠে আসছে রাস্তার কার্পেটিং, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নাওঘাটায় সম্প্রতি সংস্কার হওয়া একটি রাস্তার কার্পেটিং দুই দিনের মধ্যে উঠে যাওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক ভিডিওতে দেখা যায়, তিনজন স্থানীয় বাসিন্দা হাত দিয়ে রাস্তার কার্পেটিং তুলে ফেলছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদার কাজটি দায়সারাভাবে সম্পন্ন করেছেন। এর ফলে আগামী বর্ষায় রাস্টায় খানাখন্দ তৈরি হতে পারে এবং প্রায় ১৫ হাজার মানুষ দীর্ঘমেয়াদি দুর্ভোগে পড়বেন।
রাঙামাটিতে দীপেন দেওয়ানের পক্ষে জহিরুল ইসলাম রাসেলের ব্যাপক গণসংযোগ
রাঙামাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তরুণ নেতা জহিরুল ইসলাম রাসেল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাঙামাটি সদরের হাসপাতাল এলাকায় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তিনি এই প্রচারণা চালান। গণসংযোগকালে তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ভোটের মাঠে ভিন্ন বার্তা, জামালপুর-০৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে সবজি বীজ বিতরণ
জামালপুর-০৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে ভোটারদের মাঝে দেশীয় সবজির বীজ উপহার দিচ্ছেন তার সমর্থিত ছাত্রদল কর্মী মাহিম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহরের পাথালিয়া ১নং ওয়ার্ডে ভোটারদের মাঝে প্রচারনার সময় এই বীজ বিতরণ করা হয়। এ সময় শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহিমের নেতৃত্বে প্রচারণা চালানো হয়।
কেরানীগঞ্জে ডিবি অভিযানে আটক দুই মাদক কারবারি
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।
ডামুড্যায় ইউনিয়ন চেয়ারম্যানদের প্রকাশ্যে ধানের শীষে সমর্থন
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানগণ কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চুর নিজ বাসভবনে একত্রিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু)-এর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেছেন। এ সময় উপস্থিত চেয়ারম্যানরা বলেন, 'এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সমর্থন দিচ্ছি।'
কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত দিনাজপুর জেলা কারাগার থেকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল
দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে খুলনা মহানগরজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। দূর-দূরান্ত থেকে আগত অনেক নেতাকর্মী রোববার রাতেই খুলনায় এসে পৌঁছান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ
১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চিহ্নিত ৫৯৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বাকি ২৬৯টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ চিহ্নিত কেন্দ্রগুলোয় স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া ও কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলাগুলোতে।
নারায়ণগঞ্জের বইতুল আকসা মসজিদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা দক্ষিণ সস্তাপুর এলাকার বাইতুল আকসা জামে মসজিদে তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বাইতুল আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর আবু তাহের মজুমদারকে সভাপতি ও আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে এই কমিটি গঠন করেন আহ্বায়ক কমিটির প্রধান আশিকুল কাদির। কমিটি প্রণয়ন ও ঘোষণায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মো. মাহফুজুর রহমান খান (মাহফুজ), আলহাজ মো. নজরুল ইসলাম খান, আলহাজ জুলফিকার আহাম্মেদ মিয়াজি, প্রকৌশলী মো. হাদি, মো. আলী আরশাদ, মো. শামসুল হক মিয়াজি।
ঝিনাইদহ-৪ আসন: ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার
ঝিনাইদহ–৪ আসনের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এসব শিট জব্দ করেন।