ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।
ডিবি সূত্র জানায়, এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হকের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শেখ মো. মুরাদ হোসেন (৩৯) ও মো. সাজ্জাদুল আমিন সুমন (৩২)।
পুলিশ জানায়, শেখ মো. মুরাদ হোসেনের কাছ থেকে ৫০০ পিস এবং মো. সাজ্জাদুল আমিন সুমনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।