ভোটের মাঠে ভিন্ন বার্তা, জামালপুর-০৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে সবজি বীজ বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামালপুর-০৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে ভোটারদের মাঝে দেশীয় সবজির বীজ উপহার দিচ্ছেন তার সমর্থিত ছাত্রদল কর্মী মাহিম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহরের পাথালিয়া ১নং ওয়ার্ডে ভোটারদের মাঝে প্রচারনার সময় এই বীজ বিতরণ করা হয়। এ সময় শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহিমের নেতৃত্বে প্রচারণা চালানো হয়। মাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের হাতে তুলে দেন বিভিন্ন ধরনের দেশীয় সবজির বীজ।

মাহিম জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশবান্ধব ও স্বনির্ভরতার বার্তা দেওয়া হচ্ছে, তেমনি সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর মানবিক যোগাযোগ আরও দৃঢ় হচ্ছে। ভোটাররাও এমন ব্যতিক্রমী প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান তিনি।

এ সময় প্রচারনায় উপস্থিত কর্মীরা বলেন, 'এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন জনগণের পাশে থেকে কাজ করতে বিশ্বাস করেন। তার এই প্রচারণা সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং নির্বাচনী মাঠে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।'

এ ধরনের ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন