২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে খুলনা মহানগরজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। দূর-দূরান্ত থেকে আগত অনেক নেতাকর্মী রোববার রাতেই খুলনায় এসে পৌঁছান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এর আগে বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন। জনসভা শেষে দুপুর ১টায় তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, এই জনসভায় লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে তাদের প্রত্যাশা। জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। এ ছাড়া বৃহত্তর খুলনার ১৪টি আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, 'খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরাও জনসভায় অংশ নেবেন। জনসভাকে ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'টানা কর্মসূচি ও বিরামহীন সফরের কারণে তারেক রহমান কিছুটা অসুস্থ হলেও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি এই সফরে সম্মত হয়েছেন। এজন্য খুলনার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।'

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'এই জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। নেতাকর্মীরা তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক দিকনির্দেশনা শোনার জন্য মুখিয়ে আছেন।'

এদিকে তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, তারেক রহমানের যাতায়াত পথ, সমাবেশস্থলের ভেতর ও বাইরে পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‍্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নগরীর বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।

তিনি বলেন, ‘খুলনার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে না। তবে জনসমাগম বেশি হওয়ায় সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। নগরবাসী ও আগতদের সহযোগিতা পেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ