জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুড়িগ্রামে বিজিবির তৎপরতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। চলছে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিত তল্লাশি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালায় বিজিবি সদস্যরা। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৭টি উপজেলায় অবস্থিত ৬১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ২৭ প্লাটুন বিজিবি সদস্য। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে বিজিবি। মাঠপর্যায়ে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

ভোটারদের ভাষ্য, নির্বাচনের সময় যদি নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে জোরদার থাকে, তাহলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, “নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জানমাল ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী। যাতে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ নির্বাচনকে বিঘ্নিত না করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী