ধানের শীষকে সমর্থন জানালেন গোসাইরহাটের ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর–৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়েছেন গোসাইরহাট উপজেলার প্রায় তিন শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাঁটুরিয়া বাজারে অনুষ্ঠিত এক বৈঠকে নলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার হোসেন সরদারের নেতৃত্বে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ঘোষণা করেন।

সমর্থন জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, তারা ব্যক্তি ও এলাকার কল্যাণকামী রাজনৈতিক নেতৃত্বের পাশে থাকতে চান। তাদের প্রত্যাশা অনুযায়ী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানুষকেন্দ্রিক রাজনীতি উপহার দেবেন। একজন সৎ ও সচেতন নেতা হিসেবে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করবেন বলে তারা বিশ্বাস করেন।

এসময় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়াই আমার রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে একটি অহিংস, শান্তিপূর্ণ ও উন্নত শরীয়তপুর গড়তে চাই।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠাই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু। এই ঐক্য শরীয়তপুর–৩ আসনের জনগণের প্রত্যাশা পূরণে নতুন দিকনির্দেশনা দেবে।”

সমর্থন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম উকিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমান গাজী ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন আহমেদ, আওয়ামী লীগ নেতা বাবুল হাওলাদার, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামসহ সকল ইউপি সদস্য। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর