বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে ২ জামায়াত কর্মী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বগুড়া-৬ (সদর) আসনের শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের সময় দুই জামায়াত নেতাকর্মীকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার আটক দুজনের কাছ থেকে মুচলেকা নেন।

আটক ব্যক্তিরা হলেন বগুড়া শহর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস এবং কর্মী আবদুল বারী।

বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল শিববাটি এলাকার ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসে। তারা দরজায় ধাক্কা দিলে সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্য দরজা খুলে দেন। এ সময় কয়েকজন জামায়াত নেতাকর্মী স্কুল ভবনের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা বুঝতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন। তখন আটক দুই জামায়াত নেতাকর্মী দাবি করেন, তারা পোলিং এজেন্টের তালিকা দিতে এসেছিলেন।

রাতে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও তা অমান্য করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতির মধ্যে পুলিশ এসে বগুড়া শহর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস ও কর্মী আবদুল বারীকে আটক করে। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে তিনি খবর পান যে ১০ থেকে ১৫ জন ব্যক্তি ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশ করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাসিরুল ইসলাম ও আবদুল বারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা পোলিং এজেন্টের তালিকা দিতে আসার কথা বললেও রাতে কেন্দ্রের ভেতরে তালিকা দেওয়ার কোনো বিধান নেই।

তিনি আরও জানান, আটক দুই জামায়াত নেতাকর্মীর কাছ থেকে প্রাথমিকভাবে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কেন্দ্রে অনধিকার প্রবেশের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন দাবি করেন, শুধুমাত্র পোলিং এজেন্টদের নামের তালিকা দিতে তাদের কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। তবে সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাদের পুলিশে ধরিয়ে দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান