কেন্দ্র দখল-জাল ভোটের দৃশ্য ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা এনসিপি প্রার্থী আতিকের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

এনসিপি প্রার্থীর ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় রাজারহাট, ফুলবাড়ি ও কুড়িগ্রাম সদর উপজেলার ভোটারদের উদ্দেশে আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রামের ছাত্র-জনতা ও সকল তরুণদের বলছি, তোমরা কাল তোমাদের হাতে থাকা ডিভাইস দিয়ে ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিয়ে আমাদের ট্যাগ করতে পারো কিংবা আমাদের নম্বরে পাঠাতে পারো। আমরা তোমাদের পাঠানো ভিডিও বা ছবি দেখে যার ভিডিও সবচেয়ে বেশি তথ্যবহুল হবে, তাকে আইফোন দিয়ে পুরস্কৃত করব।

এ সময় তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, বুঝেছো তো কোন ধরনের ভিডিও করতে হবে। তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ভোটকেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট কিংবা সহিংসতার মতো ঘটনা ঘটলে সেগুলো ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি।

আতিক মুজাহিদ দাবি করেন, এটি মূলত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটি উদ্যোগ। তার ভাষায়, প্রতিটি মুঠোফোনধারী সচেতন নাগরিক যেন একেকজন গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারেন—সেই লক্ষ্য থেকেই এই পরিকল্পনা।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলির ব্যাপক সাড়া রয়েছে। তবে আমাদের আশঙ্কা, প্রতিপক্ষ জনপ্রিয়তা দেখে ভোটকেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা থেকেই আমরা চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাই কেন্দ্র পাহারায় এগিয়ে আসুক। সেখান থেকেই এই পুরস্কার প্রদানের পরিকল্পনা।

তার এ ঘোষণাকে ঘিরে নির্বাচনী এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের এই উদ্যোগ নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান