সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি৷
নূরজাহান বেগম বলেন, 'আপনারা যদি অন্য কোনো ভোটের জন্য প্রার্থী হতেন, তাহলে ওই এলাকার যতো পরিচিত মানুষ আছে সবার কাছে ভোট চাইতেন৷ তেমনি রাষ্টের জন্য হ্যাঁ ভোট দিতে সবার কাছে আমাদের যেতে হবে, সবাইকে বুঝাতে হবে৷ হ্যাঁ তে ভোট প্রদানের জন্য যত ধরণের পদ্ধতি আছে, সকল পদ্ধতি খাটাতে হবে৷ তা হ্যাঁ এর জন্য যত বেশি ভোট আনতে পারব, আমরা মনে করব আমাদের কাজটা তত বেশি আগাতে পেরেছি।'
উপদেষ্টা আরও বলেন, 'হ্যাঁ তে ভোট না দিলে, বাড়ি করার সময় চান্দাবাজ এসে বলবে, তোমার ইট বালু সিমেন্ট যা লাগে আমি দিচ্ছি। গাড়ি নিয়ে গেলেও চান্দা দিতে হবে। চান্দা দিতে আপনি বাধ্য থাকবেন ৷ বিচার ব্যবস্থা তো নাই আমাদের দেশে। গত দের বছরে বাংলাদেশের এমন কোন হাসপাতাল পায়নি যেখানে দূর্নীতির, অবহেলার অভিযোগ শুনিনি হাসপাতাল গুলোকে নিয়ে। । তবে এই ডাক্তার, নার্সরাই আমাদের সেবা দিয়েছে। তাই সিস্টেম টা পরিবর্তন করতে হবে।'
এসময় জেলা প্রশাসক মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এ ছাড়াও সভায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা সিভিল সার্জন ডা.মো. নুরুল আমীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ।
সদ্য সংবাদ/শুভ সেখ