শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে শাক্তা ইউনিয়নের আটি বামুনসুর মাঠে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, 'দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবার দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছে। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। তিনি বলেন, ভোটাররা যদি স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারেন, তাহলে দেশ সঠিক পথেই এগোবে।'
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন জানানোর আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, দপ্তর সম্পাদক মো. সাইদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।