আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর তিনটার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে সড়কে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর একটি দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন: কুমিল্লা সদর উপজেলার রাজাপাড়া এলাকার মৃত আব্দুর জব্বারের মেয়ে সুরাইয়া আক্তার (২৮) এবং বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মৃত মন্ত মিয়ার ছেলে স্বপন মিয়া (২৩)।

জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। পরে দুপুরে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার তদন্ত ওসি তানভীর আহাম্মদ জানান, বৃহস্পতিবার দুপুরে ১০ কেজি গাঁজাসহ সুরাইয়া আক্তার ও স্বপন মিয়া নামের দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের