সাতক্ষীরায় আ.লীগ নেতা ওয়াহিদুল ইসলামের বিএনপিতে যোগদান ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহলের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে সুবিধাভোগী হিসেবে পরিচিত ওয়াহিদুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দল পরিবর্তনের মাধ্যমে তিনি নিজের অতীত ভূমিকা আড়াল করার চেষ্টা করছেন।

স্থানীয়দের মতে, হঠাৎ করে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলেও তার অতীত রাজনৈতিক ভূমিকা ও কর্মকাণ্ড সহজে ভুলে যাওয়ার মতো নয়।

জনগণের ভাষ্য, স্বৈরাচারী রাজনীতির সহযোগীরা যখন জবাবদিহিতার মুখে পড়ে, তখন নতুন রাজনৈতিক পরিচয়ের আড়ালে আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায়।

শনিবার(১০ জানুয়ারি ২০২৬) রাত ৯ টায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে এই যোগদানকে ঘিরে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—আদর্শিক পরিবর্তনের নামে এ ধরনের দলবদল কতটা গ্রহণযোগ্য? নাকি এটি শুধুই অতীতের বিতর্কিত কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল? অনেকের আশঙ্কা, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে সাবেক আওয়ামী লীগ নেতাদের এভাবে যোগদান দলটির ভাবমূর্তির জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের দাবি—রাজনৈতিক পরিচয় পরিবর্তন করলেই অতীত মুছে যায় না। স্বৈরাচারী শাসনের সহযোগীদের অপকর্মের সুষ্ঠু তদন্ত, বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

সদ্য সংবাদ/মো. ফয়জুর রহমান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী