প্রতিপক্ষের অনুসারীরা পূর্বনির্ধারিত নির্বাচনী পথসভার মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। এতে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে কথা বলেন তিনি। বক্তব্যে রুমিন ফারহানা বলেন, 'অরুয়াইলে আমার নির্ধারিত সভা ছিল। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন মঞ্চ ভেঙে দেওয়ায় বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি আজ দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলছি।'
প্রতিপক্ষের অনুসারীরা পূর্বনির্ধারিত নির্বাচনী পথসভার মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। এতে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে কথা বলেন তিনি।
বক্তব্যে রুমিন ফারহানা বলেন, 'অরুয়াইলে আমার নির্ধারিত সভা ছিল। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন মঞ্চ ভেঙে দেওয়ায় বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি আজ দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলছি।'
তবে মঞ্চ ভাঙচুরের ঘটনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ করেননি। এ ধরনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় রুমিন ফারহানা অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, এমপি থাকাকালে এই সেতুর জন্য আমি আবেদন করেছিলাম। নির্বাচিত হলে সড়ক, সেতু ও কালভার্টের কাজগুলোও সম্পন্ন করব। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা বালু ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না।'
এছাড়া নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে নতুন রূপে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করছেন।