ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গাজীপুর–৩ আসনে মনোনয়ন জমা দিলেন আশিকুল ইসলাম পিয়াল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ (শ্রীপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর শ্রীপুর উপজেলা সমন্বয়ক আশিকুল ইসলাম পিয়াল।

সোমবার তিনি সংসদীয় আসন ১৯৬, গাজীপুর–৩ থেকে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে ভোটারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও রায়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি নিজেকে কোনো ক্ষমতার আসনে নয়, জনগণের সেবকের আসনে নিয়োজিত রাখবেন।

আশিকুল ইসলাম পিয়াল বলেন, “গাজীপুর–৩ শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি আমার শিকড় ও পরিচয়। এই এলাকার প্রতিটি রাস্তা, কারখানার শ্রমিক, কৃষক, শিক্ষার্থী ও তরুণদের স্বপ্ন আমার কাছে দায়িত্ব।”

নিজের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি জানান, সংসদ সদস্য হিসেবে তাঁর প্রথম লক্ষ্য হবে চাকরি ও কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে যুবসমাজের জন্য। একই সঙ্গে কারখানা শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তব ও টেকসই উন্নয়ন মাঠপর্যায়ে বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও যানজট সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মনোনয়ন জমা শেষে অঙ্গীকার ব্যক্ত করে আশিকুল ইসলাম পিয়াল বলেন, “সংসদে আমি গাজীপুর–৩-এর কণ্ঠস্বর হয়ে কথা বলব। অন্যায়ের সঙ্গে কোনো আপস করব না, ক্ষমতার কাছে নত হব না। জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তবে গাজীপুর–৩ হবে উন্নয়নের উদাহরণ, স্বচ্ছতার দৃষ্টান্ত এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার শক্ত ঘাঁটি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের