গাজীপুর–৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। আটদলীয় জোটের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. মো. জাহাঙ্গীর আলম। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু।
মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে গাজীপুর জেলার সংসদীয় আসন গাজীপুর–৩ এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থীদের সমর্থনে স্লোগান, ব্যানার ও মিছিলের মধ্য দিয়ে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গাজীপুর–৩ আসনে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে