‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজাম আর নেই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না—এমন প্রতিজ্ঞা করে টানা ১১ বছর পাঁচ মাস ভাত না খেয়ে জীবন কাটিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিন (৬৫)। শুক্রবার ভোরে তিনি মারা যান।

নিজাম উদ্দিন বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুর আলী বক্সের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

নিজাম উদ্দিন বলতেন, “তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে জীবন চলে গেলেও আফসোস নেই।”

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে বিএনপির এক দোয়া মাহফিলে রান্নার দায়িত্বে ছিলেন নিজাম উদ্দিন। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রান্না করা খিচুড়ির হাঁড়ি ফেলে দেন। ওই ঘটনায় অপমানিত হয়ে সেদিনই তিনি প্রতিজ্ঞা করেন—বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না।

এরপর থেকে তিনি আর ভাত খাননি। অনেকেই তাঁকে ভাত খাওয়াতে বা আর্থিক সহায়তা দিতে চাইলেও তিনি রাজি হননি। নিজ আয়ে চলতেন এবং নিয়মিত স্থানীয় বিএনপি কার্যালয়ে যেতেন। সেখানে শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি পরিষ্কার করতেন।

নিজাম উদ্দিনের স্বপ্ন ছিল, বিএনপি ক্ষমতায় এলে ছাগল জবাই করে গ্রামবাসীকে ভাত খাওয়াবেন এবং তারেক রহমানের সঙ্গে এক টেবিলে বসে খাবেন।

গত বছরের অক্টোবর মাসে গুরুতর অসুস্থ হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাঁর নির্দেশনায় নিজাম উদ্দিনকে ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ হননি। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, “পরিবার থেকে বহুবার ভাত খাওয়ানোর চেষ্টা করেছি। কিন্তু বাবা বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছে ছোট হয়ে যাব।”

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “নিজাম উদ্দিনের আত্মত্যাগ দলীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর পরিবারের পাশে থাকব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের