কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত অনুযায়ী নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন ও সদস্যসচিব ইদ্রিস আলী এ সিদ্ধান্ত অনুমোদন দেন।

এর আগে একই দিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ওই নেতাসহ ১১ জনকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।

আটক অন্যান্য ব্যক্তিরা হলেন— নাগেশ্বরী পৌরসভার মো. বেলাল হোসেন (৩৮), রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম এলাকার মো. আনোয়ার হোসেন (২৮), বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা গ্রামের মো. শাহজামাল (২৭), কাজীপাড়া এলাকার মো. বাবু ইসলাম (৩২), বাগডাঙ্গা এলাকার জান্নাতুল নাঈম মিতু (২৬), রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের মো. আব্দুল লতিফ (৫২), ফুলবাড়ী উপজেলার বোয়ালভিড় এলাকার মো. শরিফুজ্জামান সিদ্দিকী (৪০), মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশখালী গ্রামের মো. হিমেল মাহমুদ (২৮), রাজৈর উপজেলার টেকের হাট এলাকার চামেলী আক্তার (২৯) এবং ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার জাঙ্গালীয়া গ্রামের মো. মাহবুব খান (৩৫)।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের কারণে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের