নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

নারায়ণগঞ্জ–৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত দুজন এনসিপির কর্মী আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল আমিন মুঠোফোনে জানান, তিনি গণভোটের পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ৪০–৫০ জন নেতাকর্মী ছিলেন। তারা হেঁটে হেঁটে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছিলেন। একপর্যায়ে এক তরুণকে সন্দেহজনকভাবে অনুসরণ করতে দেখা গেলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

আল আমিন বলেন, “চাপাতি নিয়ে আমাদের অনুসরণ করার কারণ জানতে চাইলে ওই তরুণ জানায়, ‘এক ব্যক্তি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে।’ এলাকাটি মাদক ও কিশোর গ্যাংয়ের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। মুহূর্তের মধ্যেই ওই তরুণের সঙ্গে আরও কয়েকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়রা আমাকে নিরাপদে গাড়িতে তুলে এলাকা ত্যাগ করতে বলেন।”

এই সুযোগে অস্ত্রধারী তরুণ পালিয়ে যায় বলে জানান তিনি। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।

ওই তরুণকে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুজন কর্মী আহত হন। আহতরা হলেন—এনসিপির ছাত্র উইং ‘ছাত্রশক্তি’র মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) এবং ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানান আল আমিন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের