যুক্তি শক্ত রয়েছে, আপিলে জিতব: তাসনিম জারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তার আপিলে বলার মতো শক্ত যুক্তি রয়েছে এবং তিনি আপিলে জিতবেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, আপিলে জিতব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই প্রক্রিয়ার পর শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর পর তাসনিম জারা জানান, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন এবং আপিল প্রক্রিয়া শুরু করেছেন।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, 'মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন আমি কি নির্বাচন করতে পারব কি না। ইতোমধ্যেই আপিল করেছি, আইনজীবী জানিয়েছেন আমাদের শক্ত যুক্তি আছে। অতীতের নজিরও রয়েছে।'

তাসনিম জারা জনগণের কাছে আশা রাখার পরামর্শ দিয়ে বলেন, 'বাংলাদেশে পরিবর্তন নিয়ে আমি আশাবাদী। আপনাদেরও আশা হারাতে হবে না।'

অপরদিকে, ক্রাউড ফান্ডিং বা গণ-অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তাসনিম জারা জানিয়েছেন, তিনি দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা টাকা ফেরত চান তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ২০৫ জনের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজন হলে আরও ফর্মের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করেছেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের পর, জোট ইস্যুতে দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী