তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, চীনের কড়া জবাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) ঘিরে ভারতের উদ্বেগের মধ্যেই বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বেইজিং জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে এ সহযোগিতা সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং এটি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। পাশাপাশি এ সহযোগিতা যেন কোনো তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকে, সে বিষয়েও গুরুত্বারোপ করেছে দেশটি।

সোমবার (২৯ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের উদ্বেগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।

তিস্তা নদীর অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় ঢাকা ও বেইজিংয়ের এ যৌথ উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত, তার নিকটবর্তী এলাকায় চীনের সম্পৃক্ততা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করে দেশটি। এই করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ রক্ষা করে।

তবে ভারতের এ নিরাপত্তাজনিত উদ্বেগ প্রত্যাখ্যান করে চীন বলেছে, তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য একটি জনকল্যাণমূলক উদ্যোগ। গুও জিয়াকুন বলেন, বাংলাদেশ এ প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং চীন তার সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে আগ্রহী বেইজিং। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং জীবনমান উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্পের বিষয়ে প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন।

তিনি বলেন, আগের তুলনায় এবার আলোচনা অনেক দূর এগিয়েছে এবং উভয় পক্ষ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার বিষয়ে একমত হয়েছে। সমীক্ষায় প্রকল্পটি যৌক্তিক ও কার্যকর প্রমাণিত হলে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা ও বেইজিং ইতোমধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ারচায়না প্রকল্পটি এগিয়ে নিতে তাদের সমঝোতা স্মারকের মেয়াদ বাড়িয়েছে।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা