ঠাকুরগাঁও-১ আসনের ৮২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৩ হাজার ১৩৩ ভোট পেয়েছেন।
প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৫৯ হাজার ৪৪৪ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২০০। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫১৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
আসনের ১৮৫টি কেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।