তেলের বাজারে অস্থিরতা, পাকিস্তানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৪ রুপি পর্যন্ত বাড়তে পারে।

প্রতিবেদনে জানানো হয়, নতুন জ্বালানি মূল্য নির্ধারণের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

এর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও গত ২৮ জুন পাকিস্তান সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের ওপর পেট্রোলিয়াম শুল্ক বাড়িয়েছিল। তবে তখন ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়।

পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের তথ্য অনুযায়ী, হাই-স্পিড ডিজেলের ওপর শুল্ক লিটারপ্রতি ৬ টাকা ৫৭ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৫৪ পয়সা করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলের ওপর শুল্ক ৩৯ পয়সা বাড়িয়ে ৬৬ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়লে পাকিস্তানে জ্বালানির দামও বাড়তে পারে। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে কেরোসিন তেলের দামে কিছুটা স্বস্তি দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির তেলগ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ওজিআরএ কেরোসিনের দাম লিটারপ্রতিটাকা ৮৫ পয়সা কমিয়েছেনতুন দামে কেরোসিনের মূল্য ২৩৩ টাকা ৯০ পয়সা থেকে কমে ২২৭ টাকা ৫ পয়সা হয়েছে।

তবে পেট্রোল ও ডিজেলের ওপর বাড়ানো শুল্কের কারণে সরকার অতিরিক্ত রাজস্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর হলে জ্বালানি ব্যয়ের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা