সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে ২৭ কিমি জমি দিচ্ছে শুভেন্দু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকার জমি বিএসএফকে দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে।

শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার নির্মাণ করা হয়েছে। তবে এখনো প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাজ বাকি রয়েছে। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় রাজ্য সরকার চাইলে জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা জমির একটি অংশ হস্তান্তরে প্রস্তুত রয়েছেন। এটি কেবল শুরু এবং রাজ্যের জনগণ ও কর্মকর্তাদের সহযোগিতায় দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে।

সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে শুভেন্দু বলেন, যারা এই আইনের আওতায় পড়বেন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এমন ব্যক্তিদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফের কাছে হস্তান্তর করবে এবং পরে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যু আবারও রাজ্যের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা