সিলিন্ডারে লুকিয়ে মাদকপাচার, জব্দ করলো পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ বলছে, সীমান্তঘেঁষা এলাকায় মাদক পাচারে নতুন নতুন কৌশল ব্যবহার করছে কারবারিরা। তবে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের কারণে তাদের তৎপরতা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে কচাকাটা থানাধীন তালতলা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক যুবককে আটক করা হয়। পরে তার জিম্মায় থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করে পুলিশ। প্রথমে সেটি সাধারণ সিলিন্ডার মনে হলেও সন্দেহ হওয়ায় বিশেষভাবে পরীক্ষা করা হয়। একপর্যায়ে সিলিন্ডার কেটে ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক করা হয় কচাকাটা থানার শোভার কুঠি এলাকার বাসিন্দা মোঃ সুজন মিয়া (২৩)কে। তার বাবার নাম মোঃ শামসুল হক।

পুলিশের দাবি, গাঁজার চালানটি ঢাকায় পাচারের উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়।

এদিকে একই দিনে কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকায় পৃথক আরেক অভিযানে নৌকাযোগে আসা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বালারহাট এলাকার বাসিন্দা মোঃ মোন্নাফ (৩৬)কে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোন্নাফ পুলিশকে জানিয়েছেন, তিনি কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কথিত মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ভাষার পক্ষে নিয়মিত মাদক পরিবহনের কাজ করতেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, 'মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করছে। কিন্তু পুলিশও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে, কোনো কারবারিকেই ছাড় দেওয়া হবে না।'\

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সদ্য সংবাদ/আনারুল ইসলাম রানা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা