সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় জিডি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যশোরে পেশাগত দায়িত্ব পালন করে একটি ভিডিও প্রকাশের জেরে এক সাংবাদিককে ভিডিও মুছে ফেলার চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল)।

জিডি সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে যশোরের দড়াটানা এলাকায় একটি রিকশা ও একটি প্রাইভেটকার চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করেন। পরে ৬ জুন বিকেল আনুমানিক ৫টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ভিডিও অপসারণে আপত্তি জানালে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভিডিও ডিলিট না করলে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল) জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি ব্যক্তি স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের কাজে গুরুতর বাধা সৃষ্টি করে। তাই ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত প্রতিকারের স্বার্থে তিনি সাধারণ ডায়েরি করেছেন।

যশোর কোতোয়ালি থানায় দায়ের করা জিডির নম্বর ৫৩৯।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা