পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে কাজা দো বাংলাদেশ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে কাজা দো বাংলাদেশ।

এ উপলক্ষে ১৪ ডিসেম্বর (রোববার) লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে অবস্থিত কাজা দো বাংলাদেশের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন বলেন, “গত বছর আমরা খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করেছিলাম। তবে এ বছর বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে Mercado de Culturas, Lisboa হল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের উপদেষ্টা এম. এ. হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং পর্তুগালে বসবাসরত সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

কাজা দো বাংলাদেশের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে জানান, পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশি পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন একটি স্মরণীয় ও ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন