কুড়িগ্রামে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত ও কম খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৯:০০
আনারুল ইসলাম রানা

স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত ও কম খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কুড়িগ্রামে স্থানীয় অংশীজনদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’ যৌথভাবে এর আয়োজন করে।

সভায় স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সরকারের সহকারী পরিচালক কাজী রীমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত মীমাংসার ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে গ্রাম আদালতের এখতিয়ার, কার্যক্রম এবং সেবা পাওয়ার পদ্ধতি সম্পর্কে অনেক মানুষের মধ্যে এখনও পর্যাপ্ত ধারণা নেই। এ কারণে গ্রাম আদালতের সুযোগ কাজে লাগাতে জনসচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে কুড়িগ্রামের গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের পক্ষ থেকে ১ হাজার ৯০টি আবেদন করা হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩৮ জন আবেদনকারীর বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মাধ্যমে বিচারপ্রার্থীরা মোট ২৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার দৌলতুন নেছা।

আলোচনায় গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে প্রচার জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। উঠান বৈঠক, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও মাইকিংয়ের পাশাপাশি গণমাধ্যমকে কাজে লাগানোর বিষয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা।

এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার কথাও উঠে আসে। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিদের জুমার নামাজের পর মসজিদ ও মাদরাসায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রচার চালানোর আহ্বান জানানো হয়।

সভায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, বিভিন্ন উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় পর্যায়ে মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করা এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'