প্রবাস
গ্র্যান্ড মসজিদে যাতায়াতে রোমে চালু হলো নতুন বাস রুট
রোমে সিলেট স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন
রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে সাকের স্পোর্টিং ক্লাব
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'
ইতালি রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্ট অনুষ্ঠিত, শুরু নতুন শিক্ষাবর্ষের ভর্তিও
ইতালির রাজধানী রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মালদ্বীপে বিএনপি'র কর্মী সমাবেশ পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি প্রবাসে দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ শাখার বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
লন্ডনে ইনকিলাব মঞ্চ ইউকের বজ্রকণ্ঠ, শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফেরানোর জোর দাবি
যুক্তরাজ্যে ইনকিলাব মঞ্চ ইউকের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। সংগঠনটির দাবি, সম্প্রতি রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাজ্য শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ইতালিতে এক বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড
ইতালির আগ্রিজেন্তো শহরে পাঁচ বাংলাদেশি যুবককে যৌন নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
রুপিয়া-টাকা সরাসরি লেনদেন নিয়ে পুনরায় আলোচনা বাংলাদেশ–মালদ্বীপ
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও সহজ, নিরাপদ, দ্রুত এবং সাশ্রয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি ব্যাংক অব মালদ্বীপ (বিএমএল)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শরীফ-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হন। মঙ্গলবার (২৩ জুন) বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার আর্থিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দুই দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিপদগ্রস্ত মালদ্বীপপ্রবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে দূতাবাসের মানবিক সহায়তা
মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে বিমান টিকিট প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন, মালে। এ উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্ত প্রবাসীদের হাতে বিমান টিকিট তুলে দেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এটি বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ মৃত্যু, সতর্কতা জারি
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে ইতালিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী সপ্তাহান্তে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভায় ইতালি ও ইউরোপে বাংলাদেশি খাদ্যশিল্প ও রেস্টুরেন্ট ব্যবসার প্রসার, ব্যবসায়িক চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং প্রবাসী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রকিবুল হাসান প্রবাসী উদ্যোক্তাদের অবদানের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।