প্রবাস
১৩৫ সাংবাদিকের বিবৃতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ তাই স্থগিতের দাবি
দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত ১৩৫ জন বাংলাদেশি সাংবাদিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।
নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে বাংলাদেশের পোস্টাল ব্যালট
বিষয়টি নজরে আসে এক বাংলাদেশি আমেরিকান পোস্টালকর্মীর। কৌতূহল থেকে তিনি পোস্টাল ডিপার্টমেন্টের এক সিনিয়র কর্মকর্তাকে বিষয়টি জানান এবং ব্যালট পেপারের গুরুত্ব তুলে ধরেন। এরপর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হলে জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে একটি জুম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে আলোচনা করা হয়।
কুয়েত সিন্ডিকেট মাষ্টার আটাবের পতিত সভাপতি আরেফ
কুয়েতে ভিসা প্রসেসিং সিন্ডিকেটের মাস্টার আব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন। মধ্যপ্রাচ্যের দেশটিতে কাজের ভিসা (শ্রমিক ভিসা) প্রসেসিংয়ে নির্ধারিত ফি’র চেয়ে অন্তত সাত গুণ বেশি টাকা আদায় এবং গ্রুপ টিকিট মজুদ করে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে এরই মধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান টিম গঠন করেছে সরকারি সংস্থাটি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিন্ডিকেটের প্রধান হিসেবে বক্তব্য দিতে তাকে প্রতিযোগিতা কমিশনে উপস্থিত থাকার জন্য নোটিশও দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশি নিহত
যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ-বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ম্যানচেস্টারের বোল্টন শহরের উইগান রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
১৭ দিনে ৪৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মাল্টা
মাত্র ১৭ দিনের ব্যবধানে ৪৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা। দ্রুতগতির এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে নজিরবিহীন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাল্টার সংবাদমাধ্যম মাল্টা ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর রাতে বিশেষ ব্যবস্থায় ৪৪ জন অভিবাসীকে মাল্টা থেকে ফেরত পাঠানো হয়। তাদের জাতীয়তা প্রকাশ না করা হলেও ফেরত পাঠানোদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। জানা গেছে, এই অভিবাসীরা ১২ ডিসেম্বর ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে উদ্ধার হন।
মালয়েশিয়ায় অভিবাসন অভিযান: বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ১৫০ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ‘অপারেশন কুটিপ’ নামে পরিচালিত অভিযানে অনেকেই পালানোর চেষ্টা করেন। কেউ অ্যাপার্টমেন্টের ওপর তলা থেকে দা ছুড়ে মারেন, কেউ ছাদে উঠে পড়েন, কেউ আবার পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলায়াং এলাকায় প্রথম অভিযান চালানো হয়।
ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
ওমানের রাজধানী মাস্কেটের আজেইবা এলাকায় সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন কক্সবাজার এবং দুজন কুমিল্লা জেলার বাসিন্দা।
মালয়েশিয়ায় মেগা অভিযানে বাংলাদেশিসহ আটক ৮৪৩ জন
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় এক ব্যাপক সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরাল মেটা
সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার রাতে তাঁর প্রায় ২২ লাখ অনুসারীর ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি।
পর্তুগালে জুন্তা আরিয়সের প্রেসিডেন্টের সঙ্গে CDB নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ
পর্তুগালের জুন্তা আরিয়সের নবনির্বাচিত প্রেসিডেন্ট João Jaime Pires-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন Casa do Bangladesh (CDB)-এর নেতৃবৃন্দ। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অবস্থান, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন দুই পক্ষ।
পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে কাজা দো বাংলাদেশ।
মালয়েশিয়ায় অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার দুই রাজ্যে পৃথক সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্র জানায়, ‘অপস মাহির’ অভিযানের অংশ হিসেবে জোহর রাজ্যের জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অভিযানে অবৈধ শ্রমিক নিয়োগের গোপন তথ্যের ভিত্তিতে কারখানাটিতে হানা দেওয়া হয়।