পর্তুগালে মুন্সিগঞ্জ এসোসিয়েশন ও মানবিক মুন্সীগঞ্জের আহ্বায়ক কমিটি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জ জেলার প্রবাসীদের সমন্বয়ে দুটি নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মুন্সিগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল–এর ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নাজমুল হাসানকে আহ্বায়ক এবং শাহাদাত শেখকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

একই সঙ্গে মানবিক কার্যক্রমকে প্রাধান্য দিয়ে গঠিত নতুন সংগঠন মানবিক মুন্সীগঞ্জ–এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আরমান আহমেদকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

প্রবাসে অবস্থানরত মুন্সিগঞ্জবাসীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ঐক্যবদ্ধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মুন্সিগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল গঠন করা হয়। সংগঠনটির মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, প্রবাসী মুন্সিগঞ্জবাসীদের একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, মানবিক মুন্সীগঞ্জ সংগঠনটি মানবিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হবে। পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জবাসীদের যেকোনো দুর্যোগ, অসুস্থতা বা সংকটে পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। বিশেষ করে প্রবাসে কোনো মুন্সিগঞ্জবাসীর মৃত্যু হলে মরদেহ বাংলাদেশে পাঠানোসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করবে এই সংগঠন।

উভয় সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে থেকেও নিজ জেলা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংগঠন দুটি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের সার্বিক কল্যাণে এই সংগঠনগুলো কার্যকর অবদান রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা