গৃহকর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

শ
শরীয়তপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৫:৫৫

শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় এক গৃহকর্মীকে ধর্ষণের মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রায়হানকে (২৮) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোসাইরহাট থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার রাজধানী এলাকায় অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান তালুকদার উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পূর্বেরচর গ্রামের এলাকার আলাউদ্দিন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট সোমবার সন্ধ্যায় এক গৃহকর্মী কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন রায়হান। এরপর গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় রায়হানকে আসামি করা হয়।

ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান ও পলাতক আসামি রায়হানকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা