প্রবাস

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে হালাল শপ ‘ডেইলি বাজার’ চালু

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে হালাল শপ ‘ডেইলি বাজার’ চালু

পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির বিস্তারের সঙ্গে সঙ্গে দেশীয় খাদ্যপণ্য ও হালাল গ্রোসারির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রাজধানী লিসবনের মার্টিম মনিজ এলাকায় নতুন হালাল গ্রোসারি শপ ‘ডেইলি বাজার’ যাত্রা শুরু করেছে। রুয়া দোস আনজোসে অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন সম্প্রতি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, দোকানটিতে হালাল মাংস, ফ্রোজেন মাছ, বিভিন্ন ধরনের ফ্রোজেন খাদ্যপণ্য, তাজা সবজি, বাংলাদেশি মসলা এবং নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী পাওয়া যাবে।

২৫ জুলাই, ২০২৬
রোমে ৪ জুলাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রোমে ৪ জুলাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবাসে নবাগত বাংলাদেশিদের ডকুমেন্টস সংক্রান্ত নানাবিধ সহযোগিতা প্রদান এবং প্রবাসে দেশীয় কৃষ্টি-কালচার ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আগামী ৪ জুলাই (শনিবার) ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি রোমের একটি স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এ জমকালো আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

২৫ জুলাই, ২০২৬
রোমে শ্রমিক শোষণ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশিদের আর্তনাদ

রোমে শ্রমিক শোষণ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশিদের আর্তনাদ

ইতালির রাজধানী রোমে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী শ্রমিকদের শোষণ, অবৈধ কারখানার অমানবিক কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রমিক জালিয়াতি চক্র নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় রোমের ভিয়া প্রেনেস্তিনা ৭১–এ অবস্থিত টোরিওন পার্কে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিচার বিভাগ, শ্রমিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকরা অংশ নেন। আলোচনায় বক্তব্য দেন ম্যাজিস্ট্রেট ব্রুনো জিওর্দানো, ম্যাজিস্ট্রেট ফিলিপ্পো পোলট্রোনিয়েরি, সিজিআইএলের প্রতিনিধি আলেসান্দ্রা ভ্যালেন্টিনি এবং এফএলএআই সিজিআইএলের প্রতিনিধিরা।

২৫ জুলাই, ২০২৬
ইতালির ভেনিসে হামলার শিকার বাংলাদেশি তরুণ রাকিবের মৃত্যু

ইতালির ভেনিসে হামলার শিকার বাংলাদেশি তরুণ রাকিবের মৃত্যু

ইতালির ভেনিস শহরে বাংলাদেশি তরুণ মো. রাকিবের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাকিব শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাটি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন রাকিব। হামলায় গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভেনিসের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে।

২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে কারাবন্দিদের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন উদ্যোগ

মালদ্বীপে কারাবন্দিদের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন উদ্যোগ

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিতের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল মাফুশি কারাগার পরিদর্শন করেছে। শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা বন্দিদের সার্বিক অবস্থা, সমস্যা, অভিযোগ ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। বর্তমানে কারাগারটিতে ৩৪ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
দশবর্ষপূর্তিতে বাউল সুরে মেতে উঠল ম্যানচেস্টার

দশবর্ষপূর্তিতে বাউল সুরে মেতে উঠল ম্যানচেস্টার

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী হিটন পার্কের ডাওয়ার হাউসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইউকে ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠার দশবর্ষপূর্তি। গত ১০ জুলাই অনুষ্ঠিত দিনব্যাপী ‘সামারফেস্ট’-এ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলায় এক দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়। দুপুর ৩টা থেকে সবার জন্য উন্মুক্ত ছিল অনুষ্ঠানস্থল।

২৫ জুলাই, ২০২৬
ইতালিতে প্রবাসী কল্যাণ পরিষদের যাত্রা

ইতালিতে প্রবাসী কল্যাণ পরিষদের যাত্রা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্ট সদস্য পাওলো চিয়ানি। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, রোমের ৫ নম্বর পৌরসভার কাউন্সিলর ও সেক্রেটারি তাতিয়ানা প্রকাচ্চি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান আশিক, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর ফয়জুর রহমান এবং সহসভাপতি আয়েশা চৌধুরী।

২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

উন্নত জীবন-জীবিকা ও স্বপ্নপূরণের আশায় ইউরোপের দেশ পর্তুগালে গিয়ে সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (৪ জুলাই) পর্তুগাল সময় রাত ৯টার পর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

২৫ জুলাই, ২০২৬
জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় মালদ্বীপ-বাংলাদেশ উদ্যোগে গুরুত্বারোপ

জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় মালদ্বীপ-বাংলাদেশ উদ্যোগে গুরুত্বারোপ

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে হুলহুমালে সেন্ট্রাল পার্কে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্‌যাপন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সোমবার (১৫ জুন) আয়োজিত অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ড. আলী শরীফ উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা অর্জনে মালদ্বীপ ও তার আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

২৫ জুলাই, ২০২৬
প্রশংসায় বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে ইউএনএফপিএ  এর অভিনন্দন

প্রশংসায় বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে ইউএনএফপিএ এর অভিনন্দন

বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তনের লক্ষ্যে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ২৫,০০০ পেশাদার মিডওয়াইফ (ধাত্রী) প্রশিক্ষণ ও নিয়োগের এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে পর্তুগালের লিসবনে চলমান বিশ্ব স্বাস্থ্য অঙ্গনের মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বাংলাদেশ। লিসবনে আয়োজিত আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের (আইসিএম) ৩৪তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে এই স্মরণকালের বৃহত্তম বিনিয়োগের অঙ্গীকার করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত এই কর্মসূচির ফলে দেশে ২৫,০০০-এরও বেশি নতুন মিডওয়াইফ পদ তৈরি হবে, যা বাংলাদেশের মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্যমাত্রাকে সম্পূর্ণ নাগালের মধ্যে নিয়ে আসবে।

২৫ জুলাই, ২০২৬
তিন কন্যাকে রেখে ইতালিতে প্রবাসীর আত্মহত্যা, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

তিন কন্যাকে রেখে ইতালিতে প্রবাসীর আত্মহত্যা, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

সংসারের অভাব ঘোচানো, তিন কন্যার মুখে হাসি ফোটানো এবং পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন বাগেরহাট সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা জিন্নাত খান খোকন। কিন্তু সেই স্বপ্নযাত্রার পরিণতি হয়েছে হৃদয়বিদারক। পরিবার ও স্বজনদের দাবি, ঋণের বোঝা ও হতাশার মধ্যে ইতালিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। জিন্নাত খান খোকন শিমুলতলা গ্রামের মৃত লুৎফর রহমান খানের ছেলে। তিনি স্ত্রী, মা ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।শুক্রবার (১৯ জুন) ইতালিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার খবর পায়।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের গণশুনানি অনুষ্ঠিত

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের গণশুনানি অনুষ্ঠিত

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডা. মো. নাজমুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি