রোমে ৪ জুলাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রবাসে নবাগত বাংলাদেশিদের ডকুমেন্টস সংক্রান্ত নানাবিধ সহযোগিতা প্রদান এবং প্রবাসে দেশীয় কৃষ্টি-কালচার ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আগামী ৪ জুলাই (শনিবার) ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্প্রতি রোমের একটি স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এ জমকালো আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তারা জানান, অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও অতিথিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব, অতিথিদের বক্তব্য এবং প্রবাসী ও দেশীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করতে ইতিমধ্যে একটি উদযাপন ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন হাসাদুর রহমান হান্নান, লায়লা শাহ, মো. শরিফ, নায়েব আলী, জাহাঙ্গীর আলম, ইস্রাফিল বারী, সৈয়দা আরিফা ও আঁখি সীমা কাউসার।

আয়োজক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক রিকন ও জিয়াউল। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম বেপারী এবং প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সজল সিকদার। সাংস্কৃতিক পরিচালনা কমিটিতে রয়েছেন আরিফ আহমেদ, আরেফিন ও জহুরা ঈসিতা।

অভিষেক অনুষ্ঠান শেষে প্রবাসীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা, তরুণ সংগীতশিল্পী কিশোর দাস এবং সাথি সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন জনপ্রিয় উপস্থাপিকা তাবাসসুম প্রিংকা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণে কাজ করে আসছে। বিশেষ করে নবাগত প্রবাসীদের ডকুমেন্টস ও বৈধতা সংক্রান্ত জটিলতায় সহায়তা প্রদান এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাঁরা রোমসহ ইতালির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের পরিবারসহ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

৪ জুলাই অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানকে ঘিরে ইতালির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক কমিটি জানিয়েছে, প্রস্তুতির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ