পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে হালাল শপ ‘ডেইলি বাজার’ চালু

পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির বিস্তারের সঙ্গে সঙ্গে দেশীয় খাদ্যপণ্য ও হালাল গ্রোসারির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রাজধানী লিসবনের মার্টিম মনিজ এলাকায় নতুন হালাল গ্রোসারি শপ ‘ডেইলি বাজার’ যাত্রা শুরু করেছে। রুয়া দোস আনজোসে অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন সম্প্রতি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, দোকানটিতে হালাল মাংস, ফ্রোজেন মাছ, বিভিন্ন ধরনের ফ্রোজেন খাদ্যপণ্য, তাজা সবজি, বাংলাদেশি মসলা এবং নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী পাওয়া যাবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির বিস্তারের সঙ্গে সঙ্গে দেশীয় খাদ্যপণ্য ও হালাল গ্রোসারির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রাজধানী লিসবনের মার্টিম মনিজ এলাকায় নতুন হালাল গ্রোসারি শপ ‘ডেইলি বাজার’ যাত্রা শুরু করেছে।

রুয়া দোস আনজোসে অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন সম্প্রতি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, দোকানটিতে হালাল মাংস, ফ্রোজেন মাছ, বিভিন্ন ধরনের ফ্রোজেন খাদ্যপণ্য, তাজা সবজি, বাংলাদেশি মসলা এবং নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী পাওয়া যাবে।

বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বাসিন্দাদের চাহিদা বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। তাঁদের মতে, প্রবাসে বসবাসকারী মানুষের জন্য পরিচিত খাদ্যপণ্য সহজলভ্য করা এবং এক জায়গায় দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করাই এই উদ্যোগের লক্ষ্য।

‘ডেইলি বাজার’-এর অন্যতম উদ্যোক্তা মো. রাজীব বলেন, “মানসম্মত হালাল খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী একসঙ্গে সরবরাহের চেষ্টা করছি। পাশাপাশি ব্যস্ত কর্মজীবী মানুষের সুবিধার জন্য প্রি-অর্ডার ব্যবস্থাও রাখা হয়েছে।”

আরেক উদ্যোক্তা নাজমুল হাসান বলেন, “দোকানটির অবস্থান এমন জায়গায়, যেখানে পার্কিং সুবিধা রয়েছে এবং মার্টিম মনিজ এলাকা থেকে সহজেই আসা যায়। এতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালভিত্তিক বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, প্রধান উপদেষ্টা জাহিদ কায়সার, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম আহমেদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদ আহমেদ, সাংবাদিক হাফিজ আল আসাদ, জহিরুল হকসহ আরও অনেকে।

সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ শুধু রেস্টুরেন্ট ব্যবসায় নয়, গ্রোসারি, সেবা ও খুচরা বাণিজ্যেও বিস্তৃত হচ্ছে। এ ধরনের উদ্যোগ প্রবাসীদের প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'