পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

উন্নত জীবন-জীবিকা ও স্বপ্নপূরণের আশায় ইউরোপের দেশ পর্তুগালে গিয়ে সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (৪ জুলাই) পর্তুগাল সময় রাত ৯টার পর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
উন্নত জীবন-জীবিকা ও স্বপ্নপূরণের আশায় ইউরোপের দেশ পর্তুগালে গিয়ে সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শনিবার (৪ জুলাই) পর্তুগাল সময় রাত ৯টার পর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবাসী কামরানের মৃত্যুতে আলমেদাসহ পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পুলিশের সঙ্গে তাঁর মৃত্যুর বিষয়ে যোগাযোগ করছেন।

মো. শামসুল ইসলাম কামরানের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে। তিনি মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছর তিনি দেশে এসে বিয়ে করেন। মাত্র তিন মাস আগে পরিবারের সদস্যদের রেখে উন্নত জীবন ও জীবিকার সন্ধানে আবার পর্তুগালে ফিরে যান। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পর্তুগালের আলমেদা হাসপাতালে তাঁর জীবনাবসান হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন