দশবর্ষপূর্তিতে বাউল সুরে মেতে উঠল ম্যানচেস্টার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী হিটন পার্কের ডাওয়ার হাউসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইউকে ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠার দশবর্ষপূর্তি। গত ১০ জুলাই অনুষ্ঠিত দিনব্যাপী ‘সামারফেস্ট’-এ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলায় এক দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়। দুপুর ৩টা থেকে সবার জন্য উন্মুক্ত ছিল অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের কিংবদন্তি বাউলশিল্পী শফি মণ্ডল ও বাউল ডলি মণ্ডল। তাঁদের পরিবেশিত বাউল গান প্রবাসী বাঙালিদের শিকড়ের টানে আবেগাপ্লুত করে তোলে। এ ছাড়া সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা, জোহরা হোসাইন জেমি, আমির হাশমি ও প্রীতম আহমেদ। সাংস্কৃতিক আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে ‘ডায়নামিক’ দলের পরিবেশনা।

দিনব্যাপী উৎসবে সংগীত ও নৃত্যানুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য ছিল দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারের স্টল। এ আয়োজনের মাধ্যমে ম্যানচেস্টারের বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সফল দশ বছরের অর্জনকে ভিত্তি করে ইউকে ম্যানেজমেন্ট কলেজ আগামী দিনেও শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এগিয়ে যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড