প্রবাস
ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পর্তুগালের ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
টোকিওতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
দিবসের প্রথমার্ধে দূতাবাস প্রাঙ্গণে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর চ্যান্সারি মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। এরপর ২৬ মার্চের ওপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার লিসবনের হ্যালো পার্কে মুন্সীগঞ্জের পর্তুগালে বসবাসরত প্রবাসীরা স্বপরিবারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনের শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ।
লিসবনে পর্তুগাল বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটি একাংশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে লিসবনের স্হায়ী একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আজমল আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক।
বাংলাদেশি সহ ১৮৪ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার জোহর বাহরুর পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৮৪ জন সাজাপ্রাপ্ত বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৫৯ জন। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে জানা যায়, আইন ভঙ্গের কারণে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া তাদেরকে ইমিগ্রেশন বিভাগের ‘ব্ল্যাকলিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে নির্ধারিত সময় পর্যন্ত তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
প্রবাসীদের সন্মানে ইউরো এশিয়ার ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে ইউরো এশিয়ার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে আলোচনা সভা ও সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে লিসবনের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।
প্রবাসী বাংলাদেশীদের সন্মানে মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের ইফতার মাহফিল
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লিসবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাদাত শেখ। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬
কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। কানাডার স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি প্রদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন অ্যান্ডি ফিলমোর এবং টিম হিউস্টন। এ উপলক্ষে হ্যালিফ্যাক্স সিটি হল-এ প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র অ্যান্ডি ফিলমোর।
কুয়েতে মিসাইল বিস্ফোরণে সন্দ্বীপের প্রবাসীর মৃত্যু
কুয়েতে মিসাইল বিস্ফোরণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার জাহেদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পর্তুগালে বিএনপি উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখার একাংশের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) লিসবনের বেনফরমেসো রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।