প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

রোববার (২১ জুন) এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের খোঁজ নিল দূতাবাস

মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের খোঁজ নিল দূতাবাস

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, মালের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (আইজিএমএইচ) এবং এডিকে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাংলাদেশি নাগরিকদের পরিদর্শন করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর গ্রহণ করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে।

২৫ জুলাই, ২০২৬
ই-পাসপোর্ট ও বিএমইটি স্মার্ট কার্ড সেবা প্রদানে মালদ্বীপের দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশ হাইকমিশন

ই-পাসপোর্ট ও বিএমইটি স্মার্ট কার্ড সেবা প্রদানে মালদ্বীপের দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশ হাইকমিশন

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি কাফু অ্যাটলের থুলুসধু দ্বীপ সফর করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ সফরের উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়া এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা।

২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে হাইকমিশনের প্রতিনিধিদল

মালদ্বীপে অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে হাইকমিশনের প্রতিনিধিদল

মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত এডিকে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের (পাসপোর্ট নং-A06660114) শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। বুধবার (১০ জুন) দূতাবাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন। প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তারা ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্সের পৃষ্ঠপোষকতায় জমে উঠল ঈদ সংগীত সন্ধ্যা

মালদ্বীপে বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্সের পৃষ্ঠপোষকতায় জমে উঠল ঈদ সংগীত সন্ধ্যা

নীল জলরাশি, সাদা বালির সৈকত, প্রবালপ্রাচীর, বিলাসবহুল রিসোর্ট ও চমৎকার সামুদ্রিক পরিবেশের দেশ মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ঈদ সংগীত সন্ধ্যা। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হন শতাধিক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে মালদ্বীপের নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তরুণদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। গান, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে প্রথমবারের মতো ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট; টিকিট উন্মোচন

পর্তুগালে প্রথমবারের মতো ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট; টিকিট উন্মোচন

আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। এতে স্টেজ মাতাবেন জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল ও জেমস। এই মেগা আয়োজনকে কেন্দ্র করে গত ৪ জুন রাজধানী লিসবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কনসার্টের টিকিট উন্মোচন করেন আয়োজকেরা। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ জুলাই বিকেল ৫টা থেকে লিসবনের জনপ্রিয় ও সুপরিচিত ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’ (লিসবোয়া আও ভিভো)-তে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত কনসার্ট।

২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে মদিনা জামাতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী দোয়া ও মোনাজাত

মালদ্বীপে মদিনা জামাতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী দোয়া ও মোনাজাত

ভারত মহাসাগরের বুকে অবস্থিত প্রায় ১২০০ প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ তার নৈসর্গিক নীল জলরাশি, প্রবাল প্রাচীর এবং ধবধবে সাদা বালির সৈকতের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। মালদ্বীপ শাখা মদিনা জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল। শুক্রবার (৫ জুন) এ ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় সময় রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্তোরাঁয়। সেখানে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী পেশাজীবীরা।

২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণে জিয়াউর রহমানের ভূমিকা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক মাওলানা আল-আমীন।

২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘রাজু ল’-এর যাত্রা শুরু, অভিবাসন ও বিনিয়োগে নতুন দিগন্তের সূচনা

পর্তুগালে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘রাজু ল’-এর যাত্রা শুরু, অভিবাসন ও বিনিয়োগে নতুন দিগন্তের সূচনা

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বৈধভাবে পর্তুগালে আসতে আগ্রহী, তারা ‘রাজু ল’-এর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা নিয়ে সঠিক ও নিরাপদ প্রক্রিয়ায় অভিবাসনের সুযোগ পেতে পারেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত ব্যক্তি—তারা বর্তমানে বৈধ বা অবৈধ অবস্থায় থাকলেও—যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তবে নির্ধারিত আইনগত শর্ত, যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করে সেই সুযোগ অর্জন করা সম্ভব।

২৫ জুলাই, ২০২৬
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোস্থ সোনারগাঁও রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি, সংবাদশ্রমিক আলহাজ রিয়াজুল ইসলাম কাওছার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত দলই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, অর্থবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য আশিফ শাহরিয়ার রাজিব, সদস্য সাইফুল ইসলাম মোল্লাসহ অন্যরা।

২৫ জুলাই, ২০২৬
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে যুবদল ইতালির দোয়া ও আলোচনা সভা

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে যুবদল ইতালির দোয়া ও আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের এবং রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

২৫ জুলাই, ২০২৬
রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের বিক্ষোভ সমাবেশ

রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের বিক্ষোভ সমাবেশ

পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল-এর উদ্যোগে ৭ বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাসে উপস্থিত হয়ে দূতালয় প্রধান গোলাম সারোয়ারের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি