বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের গণশুনানি অনুষ্ঠিত

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডা. মো. নাজমুল ইসলাম।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডা. মো. নাজমুল ইসলাম।

সভায় হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত ও সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। এ সময় মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি ও দলের কার্যকরী কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মসংস্থান, বৈধ অভিবাসন, শ্রমিকদের অধিকার, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা প্রবাসীদের নানা সমস্যা, দাবি-দাওয়া ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

সভায় হাইকমিশনার ডা. মো. নাজমুল ইসলাম প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, প্রবাসীদের সমস্যা সমাধান এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, বৈধ অভিবাসন, নিরাপদ কর্মপরিবেশ এবং উন্নত কনস্যুলার সেবা নিশ্চিত করতে প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশ হাইকমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে গণশুনানি ও মতবিনিময় সভার আয়োজনের আহ্বান জানান।

সভায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রবাসীদের অধিকার সুরক্ষা ও কল্যাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

আবদুল্লাহ কাদের/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'