পর্তুগালে প্রথমবারের মতো ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট; টিকিট উন্মোচন

আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। এতে স্টেজ মাতাবেন জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল ও জেমস। এই মেগা আয়োজনকে কেন্দ্র করে গত ৪ জুন রাজধানী লিসবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কনসার্টের টিকিট উন্মোচন করেন আয়োজকেরা। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ জুলাই বিকেল ৫টা থেকে লিসবনের জনপ্রিয় ও সুপরিচিত ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’ (লিসবোয়া আও ভিভো)-তে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত কনসার্ট।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। এতে স্টেজ মাতাবেন জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল ও জেমস।

এই মেগা আয়োজনকে কেন্দ্র করে গত ৪ জুন রাজধানী লিসবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কনসার্টের টিকিট উন্মোচন করেন আয়োজকেরা। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ জুলাই বিকেল ৫টা থেকে লিসবনের জনপ্রিয় ও সুপরিচিত ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’ (লিসবোয়া আও ভিভো)-তে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত কনসার্ট।

দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্লাসিক্যাল জোনের টিকিট ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি জোনের টিকিট ১০০ ইউরো।

আয়োজকেরা জানান, দর্শকদের সুবিধার্থে পর্তুগালের বিভিন্ন প্রান্তে অবস্থিত স্বনামধন্য চেইন স্টোর ফিনাক পর্তুগাল, ওর্টেন এবং কন্টিনেন্ট থেকে সরাসরি অফলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জন্য লিসবনের বাংলা-অধ্যুষিত অঞ্চল বেনফরমোসোতে অবস্থিত ভিআইপি ট্রাভেল এবং ভিলা নোভা দি মিলফন্তেসে সিকদার ট্রাভেল-এর কার্যালয় থেকেও টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া কনসার্টের প্রচারপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করেও ঘরে বসেই সহজে টিকিট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে।

আয়োজকেরা আরও জানান, ভেন্যুর আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত টিকিট সংগ্রহ করার আহ্বান জানানো হচ্ছে। তারা বলেন, “বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি জেমসের সুরের জাদুতে লিসবনের এই ঐতিহাসিক রাতের অংশ হতে চাইলে এখনই আপনার টিকিট নিশ্চিত করুন।”

উল্লেখ্য, পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরে বাংলা লাইভ কনসার্ট আয়োজন করছে কাজ দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা। আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠান শুধু প্রবাসী বাংলাদেশিদেরই নয়, বরং পর্তুগালের বহুসাংস্কৃতিক সমাজের কাছেও বাংলা সংস্কৃতি ও সংগীতকে নতুনভাবে তুলে ধরবে।

হুমায়ূন আহমেদ শ্রাবণ/ সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'